কামারখন্দ থেকে আরও খবর
সিরাজগঞ্জের কামারখন্দে আন্তঃজেলা ডাকাত সর্দার রাশেদুল ইসলাম কেচুকে (৩৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে তার স্বজনরা। কেচুর নামে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৫টি মামলা বিচারাধীন। রোববার বিকেলে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার কেচু কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মিনি অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
১৮ ও ১৯ মার্চ এনডিপি বাগবাড়ি শাখায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বাবলু কুমার সূত্রধর (উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি,সিরাজগঞ্জ), একেএম মহিদুল হক (জেলা প্রশিক্ষণ কর্মকর্তা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামাবাড়ি,সিরাজগঞ্জ) সহকারী পরিচালক (সিএসপি) সাইফুল ইসলাম, এনডিপি সফল কৃষি উদ্যোক্তা সাদ্দাম হোসেন, পাইকোশা বাজার,কামারখন্দ, সিরাজগঞ্জ এবং সমন্বিত কৃষি ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
সম্প্রতি চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্নে নিজ জমিতে বিজপাতার কাঞ্চন ও তুষারা আরজেড জাতের শসা চাষ করে বাজিমাত করেছে কামারখন্দের শাহাদাত। এছাড়া ২০ শতক জমিতে লেবু চাষ করেও ভাল ফলন পেয়েছেন তিনি। তার এই সাফল্যে আরও অনেক যুবক কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে ।
মাংসের দোকানে মূল্যতালিকা না থাকা ও গরুর মাংসের দাম বেশি রাখার অভিযোগের প্রেক্ষিতে সিরাজগঞ্জের কামারখন্দ জামতৈল বাজারে তিন মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে তানভীর হাসান নামে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জের কামারখন্দে অর্ধশত কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভদ্রঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নিজস্ব অর্থায়নে পরিচালিত জেন্ডার এন্ড রাইটস্ কর্মসূচির বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জের কামারখন্দে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা না থাকার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সিরাজগঞ্জের কামারখন্দে রাস্তার উপর বালুর সঞ্চালন পাইপ বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সাব ঠিকাদারের প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জের কামারখন্দে শরিফুল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত শরিফুল হলেন-উপজেলার জামতৈল ইউনিয়নের কর্ণসূতি গ্রামের কালু আকন্দর ছেলে।
সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের কর্ণসূতি উত্তরপাড়া এলাকায় অভিযান এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, কর্ণসূতি এলাকার আমজাদ হোসেনের ছেলে জুয়েল রানা (৩৫) ও তার স্ত্রী রুখসানা আক্তার (৩০)।
সর্বশেষ
সর্বশেষ:
শিরোনাম: