মাদ্রাসা সুপারকে পদত্যাগে বাধ্য করার চেষ্টার অভিযোগ, ৩ জনকে শুনানিতে তলব
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নিলখী কাছেমুল উলুম দাখিল মাদ্রাসার সুপারকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর চেষ্টা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে সংশ্লিষ্ট সভাপতি, সুপার ও সহ সুপারকে ঢাকায় শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।