Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.64): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

সিরাজগঞ্জে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার কেচু গ্রেপ্তার

সিরাজগঞ্জে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার কেচু গ্রেপ্তার

সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে আন্তঃজেলা ডাকাত সর্দার রাশেদুল ইসলাম কেচুকে (৩৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে তার স্বজনরা। কেচুর নামে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৫টি মামলা বিচারাধীন। রোববার বিকেলে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার কেচু কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, কেচু নিজ বাড়িতে নিয়মিত থাকতেন না। স্থানীয়রা এবং তার পরিবারের সদস্যরা তার কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে বাড়িতে এলে স্বজনদের সহায়তায় তাকে আটক করে ৯৯৯-এ খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রোববার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, কামারখন্দসহ দেশের বিভিন্ন থানায় কেচুর নামে ১৫টি মামলা বিচারাধীন, যা হত্যার, ডাকাতি, দস্যুতা, অপহরণ ও মাদক সম্পর্কিত।

সর্বশেষ

অনলাইন জরিপ

১৭ জুলাই ২০২৬ || ১ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: