সদর থেকে আরও খবর
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের সব ধরণের প্রচার-প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার (৭ এপ্রিল)। এদিন সকাল ৭টা সাতটা থেকে নির্বাচনি এলাকায় সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রাসহ সব প্রকার প্রচার-প্রচারণা বন্ধ রয়েছে।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের শূন্য আসনে ভোটগ্রহণের কারণে সংশ্লিষ্ট এলাকায় আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এই ছুটি ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচন ৯ এপ্রিল। নির্বাচনকে ঘিরে সরব প্রার্থী, নেতা-কর্মীরা। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্রচারণা। এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি ও জামায়াতের উভয় প্রার্থীই।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি থাকবে।
বগুড়ার শেরপুর উপজেলায় বিভিন্ন পেট্রোলপাম্পে সতর্কতামূলক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সঙ্গীত আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ২০তম আসর বসতে যাচ্ছে বগুড়ায়। আজ ৭ এপ্রিল পাঁচ তারকা হোটেল মম ইনে অনুষ্ঠিত হতে যাওয়া এই জমকালো আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে টিএমএসএস।
আজ ০৬ এপ্রিল ২০২৬ খ্রি. (সোমবার) সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, বগুড়ার সম্মেলন কক্ষে জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, সম্মানিত পুলিশ সুপার, বগুড়া মহোদয় উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
বগুড়ার সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রবিন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কার অবকাশ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
ঢাকা: বগুড়া-৬ (সদর) আসনে আগামী ৯ এপ্রিল উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ঢুকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা শাহনাজ বেগমকে (৭০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বগুড়ায় একেবারে দোরগোড়ায় উপ-নির্বাচন। শহর এখন নির্বাচনি ব্যস্ততায় ঢাকা। সাতমাথা মোড়ে দাঁড়ালে মাইকিংয়ের শব্দে কান ঝালাপালা। জলেশ্বরীতলা থেকে চেলোপাড়া, দেয়ালে দেয়ালে প্রার্থীদের পোস্টার, ব্যানার ও প্রতীকের প্রতিযোগিতা। বিকেলে ছোট পথসভা, রাতে উঠান বৈঠক, সব মিলিয়ে উপনির্বাচনের দৃশ্যমান তৎপরতা চোখে পড়ার মতো।
সর্বশেষ
সর্বশেষ:
শিরোনাম: