Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.146): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কামারখন্দে ভোক্তা-অধিকারের জরিমানা দুই প্রতিষ্ঠানকে

কামারখন্দে ভোক্তা-অধিকারের জরিমানা দুই প্রতিষ্ঠানকে

সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা না থাকার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে উপজেলার জামতৈল বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

তিনি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহ জাহান সুইটস এন্ড সন্স মিষ্টির মালিক মো. আইয়ুবের দোকানে দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা ও দইয়ের মোড়কে উৎপাদনের তারিখ না থাকায় এবং ভাজাপোড়া তৈরী খাবারের জন্য পোড়া তেল ব্যবহার করার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া প্রিয় শাহীন হালিম ও নেহারীর মালিক হযরতের দোকানে নোংরা পরিবেশে রুটি তৈরী ও ম্যালামাইনের নোংরা বাটিতে খাবার পরিবেশনের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য খাবারের প্রতিষ্ঠানগুলোকে সর্তক করেছে বলেও জানান।

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ জুলাই ২০২৬ || ৬ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: