বিকেলে দলের সঙ্গে না থাকার ঘোষণা, রাতে বহিষ্কার হলেন এনসিপি নেতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রোববার (১৭ মে) রাতে তাকে বহিষ্কার করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে, এর আগে বিকেলে দলের সঙ্গে না থাকার কথা জানান আমিরুল।