কৃষকদের সহায়তায় জলবায়ু অর্থায়ন বাড়ানোর আহ্বান, এআই ব্যবহারে সতর্কতা
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষি খাতে অর্থায়ন বাড়ানোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে উন্নয়নশীল দেশের ক্ষুদ্র কৃষকদের সহায়তায় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তারা। তাদের মতে, শুধু জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস দিলেই হবে না। সেই তথ্য কাজে লাগিয়ে কৃষকেরা যেন ফসল ও খামার রক্ষায় সময়মতো সিদ্ধান্ত নিতে পারেন সেই ব্যবস্থাও করতে হবে। কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও সতর্ক করেছেন তারা।