Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.57): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

শিশুদের কোলাহলে কাটলো সলঙ্গার বই মেলার শেষ প্রহর

শিশুদের কোলাহলে কাটলো সলঙ্গার বই মেলার শেষ প্রহর

শিশু,কিশোর আর ক্ষুদে পাঠকদের অংশ গ্রহনে মুখর সলঙ্গার অমর একুশে বই মেলা। তাই শিশুদের কোলাহলে কাটলো বই মেলার শেষ প্রহর। শিশুদের গল্প,ছড়ার বইয়ের পাশাপাশি উপন্যাস ও বিভিন্ন লেখকদের বই বিক্রি হয়েছে বলে খুশি বিক্রেতারা।

গত ২১ শে ফেব্রুয়ারি বই মেলা উদ্বোধনের দিন হতে সমাপ্তির দিন মঙ্গলবার পর্যন্ত মেলা প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। মায়ের কোলে,বাবার হাত ধরে শিশুদের আসতে দেখা গেছে সলঙ্গার বই মেলায়। মেলায় এসে বিভিন্ন ছড়া ও গল্পের বইয়ের পৃষ্ঠা উল্টাতে দেখা গেছে শিশুদের। কখনও আবার ছবি দেখে পছন্দ করে বই কিনেছে শিশুরা।

নজিবর রহমান সাহিত্য ফাউন্ডেশন,বিসমিল্লাহ বই ঘর, ইসলামিয়া বুক স্টোর, ডক্টর বুক হাউস,ভাই ভাই বই ঘর, ঘাস ফড়িং স্টেশনারি সহ অন্যান্য জনপ্রিয় প্রকাশণনীগুলোতে ঘুরেছে তারা। অনেকে আবার বইয়ের স্টল ছাড়াও ঘুরে বেড়াচ্ছে পুরো মেলা। বই মেলায় আগত অন্যান্যদের মতো আনন্দে মেতে ওঠেছে শিশুরা। পাশাপাশি নাগরদোলা, চড়কি, (স্বর্নতরি) নৌকায় ওঠার প্রতিযোগীতায় মেতেছিল শিশুরা। চটপটি,খেলনা,কাপড়,কসমেটিক, ফুলের দোকান, খাবারের দোকান সহ মেলায় থাকা অন্যান্য স্টলগুলোতে দর্শনার্থী ও বইপ্রেমীদের ভিড় ছিল লক্ষনীয়। প্রতি রাতেই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন শিল্পীদের গানে মুগ্ধ করে রেখেছিল মেলার দর্শনার্থীদের।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা