Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.57): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি

স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি

সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামায়াতকে উদ্দেশ করে বলেছেন, আপনারা ন্যায়-ইনসাফের কথা বলেন, কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাবেন বলেন, স্বাধীনতার সময় আপনাদের ইনসাফ ছিল না। যেভাবে লম্পজম্প, গায়ে পড়ে ঝগড়া-বিবাদ করছেন, এটা ভালো না, মানুষ পছন্দ করে না। ইনসাফের রাজনীতি জিয়াউর রহমান করেছেন, কল্যাণের রাজনীতি বেগম খালেদা জিয়া করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে গণমিছিলের শুরুতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে তার নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।

এ্যানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম অন্তর্ভুক্ত করে আলেম-ওলামাদেরকে সম্মানিত করেছেন। বেগম খালেদা জিয়াও তাই করেছেন। তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ কল্যাণ সাম্যতা এবং ন্যায়পরায়ণতা সুন্দর একটি রাষ্ট্র গঠন হবে। উন্নয়ন অব্যাহত থাকবে।

গণমিছিলে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম লিটনসহ হাজারো নেতাকর্মী অংশ নেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা