বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ ৩ কারবারি আটক

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ ৩ কারবারি আটক

সংগৃহীত

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো—সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মৌলভীপাড়া গ্রামের রেজাউল করিম (৪০), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নয়াবাড়ি গ্রামের পিকআপ চালক মাসুদ রানা (২৭) এবং একই উপজেলার বানিয়াটারী গ্রামের মামুন মিয়া (২৬)।

শনিবার দুপুরে সদর থানায় পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান জানান, ভোরে কুড়িগ্রাম থেকে আসা একটি পিকআপ গাড়ি কড্ডার মোড় এলাকায় সড়কের ওপর গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর বিপিএম (বার)–এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাজরান রউফের নেতৃত্বে সদর থানার ওসি মোখলেছুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আহসানুজ্জামানসহ পুলিশের একটি চৌকস টিম গঠন করা হয়।

গঠিত টিম তাৎক্ষণিকভাবে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে পিকআপ গাড়িসহ তিনজনকে গ্রেফতার করে। তবে বেশ কয়েকজন বিশেষ কৌশলে পালিয়ে যায়। জনসম্মুখে পিকআপটি তল্লাশি চালিয়ে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা