Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.140): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

টেস্ট নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে না বাংলাদেশ

টেস্ট নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে না বাংলাদেশ

সীমিত ওভারের ক্রিকেটে ভালো করলেও লংগার ভার্সনে প্রায়ই বাজে অবস্থার সম্মুখীন হতে হয় বাংলাদেশ ক্রিকেট দলকে। তাই টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য কিছু ছোট ছোট পরিকল্পনা কঠোর ভাবে বাস্তবায়নের পরিকল্পনা করছে টিম টাইগার। অধিকাংশ ক্রিকেট দলের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরিবর্তে, কোনো সুনির্দিষ্ট সিরিজ নিয়ে তৈরি হবে বাংলাদেশের এই পরিকল্পনা।

সিরিজ বাই সিরিজ পরিকল্পনায় বাংলাদেশ বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে বলে জানিয়েছেন টাইগার দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার বিশ্বাস, এই পরিকল্পনাই খেলোয়াড়দের সুনির্দিষ্ট বিষয়ে মনোনিবেশ করার সুযোগ করে দেয়। এই বছর আটটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু কোভিড-১৯ ভাইরাস মাহামারি আকার ধারণ তা অনেকটাই ভেস্তে গেছে।

মুমিনুল বলেন, 'আমাদের দীর্ঘমেয়াদি কোন পরিকল্পনা নেই। বরং সিরিজ বাই সিরিজ পরিকল্পনা রয়েছে। যা আমাদের খেলোয়াড়দেরকে একই সময় একটি বিষয়ে মনোযোগী থাকার সুযোগ করে দেবে বলে আমরা মনে করি। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আপনাকে সামগ্রিক বিষয়ে চিন্তা করার স্বাধীনতা দেবে। তবে আমরা এখনো সুনির্দিষ্ট ছোট ছোট বিষয়ে মনোযোগী থাকার পরিকল্পনা করছি। যা আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই। আমরা জানি টেস্টে আমরা খুব ভালো নই। তবে আমরা এটিও জানি যে আমাদের মধ্যে ভালো সম্ভাবনা রয়েছে। তাই সিরিজ বাই সিরিজ এগুনোই বরং ভালো।'

বাংলাদেশ দলের টেস্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মুমিনুল বলেন, 'আত্মবিশ্বাস ফেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টি খুবই দরকার ছিল। পাকিস্তান ও ভারতের কাছে হেরে আমাদের আত্মবিশ্বাসে ভাটা পড়েছিল। এটি ঠিক যে অধিানয়ক হিসেবে আমার শুরুটা ভালো হয়নি। তবে আমি মনে করি এটি একটি আশীর্বাদ। প্রথম সুযোগেই নিজেদের ঘাটতি কোথায় রয়েছে সেটি বুঝে নেয়ার অভিজ্ঞতা হয়েছে।’

মুমিনুল বলেন, 'ওই বড় পরাজয়ের পর আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা নিজেদের ঘাটতি খুঁজে নিয়ে তা পুষিয়ে নেয়ার চেষ্টা করেছি। আমরা বেশ ভালোভাবেই সেটি পুষিয়ে নিয়েছি। যার ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আমরা খুব ভালো করেছি। এটি একটি ভালো দিক। আমরা পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের দিকে তাকিয়ে ছিলাম। কারণ সেখানেই নিজেদের সঠিক ভাবে জানার সুযোগ ছিল। বুঝতে পারতাম আমরা সঠিক পথে আছে কিনা।'

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৪ নভেম্বর ২০২৬ || ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: