Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.136): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন লঙ্কান তারকা

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন লঙ্কান তারকা

সংগৃহীত

আগে থেকেই হ্যামস্ট্রিং চোটের কারণে ত্রিদেশীয় সিরিজের দলে নেই নিশাঙ্কা। মেডিক্যাল টিমের কাছ থেকে ফিট থাকার ছাড়পত্র পেলে তিনি টেস্ট সিরিজের জন্য পাকিস্তানে উড়াল দিতেন। তাকে নিয়েই ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড সাজায় লঙ্কানরা। কিন্তু কাঙ্ক্ষিত সময়ের মাঝে চোট কাটিয়ে উঠতে না পারায় নিশাঙ্কার সিরিজ থেকে ছিটকে পড়ার কথা জানাল লঙ্কান ক্

সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে শ্রীলঙ্কার সাদা বলের সফরের সময় ইনজুরিতে পড়েন ডানহাতি এই ‍ওপেনার। ফলে তিনি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান। চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দলে তাকে শর্তসাপেক্ষে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় দল থেকে বাদ পড়েন নিশাঙ্কা। এর আগে আগস্ট মাসে কবজির ইনজুরির কারণে তিনি ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন।

নিশাঙ্কার জায়গায় পাকিস্তানে দুই টেস্টের সিরিজ খেলবেন লাহিরু উদারা। বর্তমানে তিনি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন। সেখানেও তার জায়গা হয়েছিল নিশাঙ্কার স্থলাভিষিক্ত হিসেবে। এখন পর্যন্ত লঙ্কান জাতীয় দলে ৫টি টেস্ট ও ৭টি টি-টোয়েন্টি খেলেছেন লাহিরু উদারা। লাল বলে ১৮৮ রানের একটি ইনিংসও আছে তার, সবমিলিয়ে ৯ ইনিংসে করেছেন ৩১৩ রান।

আরও পড়ুন

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

‘মিরাজ’ বনে গেলেন শাদাব, ‘মোস্তাফিজের’ ভূমিকায় রউফ

‘একটু খ্যাতি পেলেই ক্রিকেটাররা পরিশ্রম করা 

এদিকে, চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে বিপক্ষে চারশ’র বেশি লক্ষ্য তাড়ায় জিতে লঙ্কানরা ইতিহাস গড়ে। যা তাদের ফাইনালের খেলা আশা বাঁচিয়ে রেখেছে। আজ (মঙ্গলবার) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দেখায় লড়বে কুশল মেন্ডিসের দল। সিরিজের ফাইনাল শেষে ৯ থেকে ২১ নভেম্বরের ভেতর পাকিস্তান ও শ্রীলঙ্কা দুটি টেস্ট খেলবে।

সর্বশেষ

অনলাইন জরিপ

২৭ অক্টোবর ২০২৬ || ১২ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: