Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.140): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

এইচএসসির পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল কাল

এইচএসসির পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল কাল

সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

গতকাল শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল সোমবার বেলা ১১টায় প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। এ ছাড়া শিক্ষামন্ত্রণালয়ের অনুমোদন পেলে কেন্দ্রীয়ভাবে ফল দেখানো হতে পারে।

জানা গেছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদন অনুযায়ী ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণ করা হচ্ছে।

এবার এইচএসসিতে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ফেল করেছেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত ৩১ অক্টোবর ফল প্রকাশের পরদিন (১ নভেম্বর) থেকে শুরু হয় পুনঃনিরীক্ষণের আবেদন।

এর আগে, ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন গত ১ নভেম্বর শুরু হয়ে চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। ৮ দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ফলে ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণ করতে হয়েছে পরীক্ষকদের।

প্রসঙ্গত, ২০২৫ সালে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ১ লাখ ৯৮ হাজার ১১৬ পরীক্ষার্থী ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়


    Warning: mysqli_num_rows() expects parameter 1 to be mysqli_result, bool given in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 34

    Warning: Invalid argument supplied for foreach() in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 36

অনলাইন জরিপ

২২ নভেম্বর ২০২৬ || ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

আরও পড়ুন


Warning: Invalid argument supplied for foreach() in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 761

সর্বশেষ:

শিরোনাম: