শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জের হালিমার পড়াশোনায় নিষেধ ছিল পরিবার থেকেও

সিরাজগঞ্জের হালিমার পড়াশোনায় নিষেধ ছিল পরিবার থেকেও

সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে শারীরিক প্রতিবন্ধী হালিমা খাতুন। হালিমা উপজেলার আলোকদিয়ার পূর্বপাড়ার প্রান্তিক কৃষক হামিদুল ইসলামের মেয়ে। হালিমা মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। 

হালিমার মা শহিদা খাতুন বলেন, দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবার বড় হালিমা। হালিমার জন্মের ছয় মাস পর থেকে তার শারীরিক পরিবর্তন দেখা দেয়। ধীরে ধীরে সে শারীরিক প্রতিবন্ধীতে পরিণত হয়। সাধ্যমতো চিকিৎসা করানোর পরও শরীরের খুব একটা উন্নতি দেখা যায়নি। প্রয়োজনীয় খাবার গ্রহণ না করার ফলে এখনও প্রায় সময়ই হালিমাকে রক্ত দিতে হয়। আর শ্বাসকষ্ট তো আছেই।

হালিমার মা বলেন, পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা হালিমাকে লেখাপড়া করাতে নিষেধ করলেও আমি ছোট থেকেই তাকে লেখাপড়া করিয়ে এ পর্যন্ত এনেছি। হালিমা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমতে এবারের এসএসসি পরীক্ষায়ও সে জিপিএ ৩ দশমিক ৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা