রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জে শীতকালীন আগাম সবজি চাষে কৃষকের মুখে হাসি

সিরাজগঞ্জে শীতকালীন আগাম সবজি চাষে কৃষকের মুখে হাসি

সংগৃহীত

সিরাজগঞ্জে এবার চরাঞ্চল জুড়ে শীতকালিন আগাম সবজি চাষে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। ইতিমধ্যেই হাট বাজারে এ সবজির দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা নদীর তীরবর্তী এবার ৫টি উপজেলার চরাঞ্চলে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে শীতকালিন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যেই শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চরের প্রায় ১০ হাজার হেক্টর জমিতে এ আগাম সবজি চাষ করেছে কৃষকেরা। সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা এবং আগামী ২/১ সপ্তাহের মধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে। এসব সবজির মধ্যে রয়েছে, সীম, মিষ্টি কুমড়া, শসা, লাউ, টমেটো, গাঁজর, শসা, ঢেড়স, পালংশাক, বেগুন, মুলা, লালশাক ও বরবটি। বিশেষ করে বন্যা পরবর্তীতে শীতকালীন আগাম সবজি চাষে ঝুকে পড়েছে কৃষকেরা। তবে চৌহালী ও কাজিপুর উপজেলার ধুপুলিয়া, বাউশা, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ি, চরগিরিশ,

মনসুরনগরসহ বিস্তৃর্ণ চরাঞ্চলে এ লাভজনক সবজি চাষ বেশি হয়েছে। চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুর রহমান বলেন, এবার সামান্য বন্যা পরবর্তীতে উপজেলার অনেক চরাঞ্চলে কৃষকেরা আগাম সবজি চাষ করে ভালো ফলন পাচ্ছে।

বর্তমানে বাজারে দাম ভালো থাকায় উৎপাদিত সবজি বিক্রি করে লাভবান হচ্ছে তারা এবং এসব চাষে কৃষি বিভাগের পরামর্শে তারা এ চাষাবাদ করছে। এ উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আবাদ হয়েছে প্রায় ৫ হাজার হেক্টর। এ বছর শেষের দিকে শীতকালীন সবজি চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম করবে বলে ধারনা আশা করা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন, শাকসবজি চাষে কৃষকদের বিভিন্ন সবজির বীজ ও সার দেয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কৃষি বিভাগের পরামর্শে এবার সবকয়টি উপজেলার চরাঞ্চলে কৃষকেরা শীতকালিন আগাম সবজি চাষ করছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। বর্তমানে বাজারে সবজির দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা