Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.85): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

কামারখন্দে আউশ ধানের বাম্পার উৎপাদনে হাসি ফুটেছে কৃষকের মুখে

কামারখন্দে আউশ ধানের বাম্পার উৎপাদনে হাসি ফুটেছে কৃষকের মুখে

সিরাজগঞ্জের কামারখন্দে আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে এ মৌসুমে । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এবছর উপজেলার চারটি ইউনিয়নে ৪০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছিল। উৎপাদন শেষে ধান কেটে দেখা যাচ্ছে প্রতি বিঘায় ১৭ থেকে ১৮ মণ ধান কৃষকেরা ঘরে তুলছেন।

২৬শে আগষ্ট সরেজমিনে উপজেলার হায়দারপুর গ্রামের কৃষক মানিক হাসান জানান, আমার ১০ বিঘা জমি প্রতি বছর আউশ মৌসুমে পতিত থাকে। কিন্তু এবছর কৃষি অফিসের দেওয়া বীজ ও সার দিয়ে সেই ১০ বিঘা জমিতে আউশ ধানের আবাদ করেছি, ধানের বাম্পার ফলন হয়েছে।

চরবড়ধুল গ্রামের কৃষক রহিম মুন্সি জানান, আমার কয়েক বিঘা জমিতে আউশ ধানের আবাদ করেছি। ইতিমধ্যে ধান কাটা শুরু করেছি। প্রতি বিঘায় ১৭ থেকে ১৮ মণ ধান উৎপাদন হয়েছে। বর্তমানে ধানের বাজার বেশ চড়া, তাই দামও ভালো পাচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আনায়ার সাদাত জানান, উপজেলার কৃষকেরা আউশ মৌসুমে ধান আবাদ করতে চান না। আউশ ধান রোপনের মাধ্যমে উৎপাদন বাড়াতে উপজেলার ২০০ কৃষককে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান করা হয়েছে। এবছর উপজেলায় ৪০ হেক্টর জমিতে গুচ্ছ পদ্ধতিতে আউশ ধানের আবাদ হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

জনপ্রিয়


    Warning: mysqli_num_rows() expects parameter 1 to be mysqli_result, bool given in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 34

    Warning: Invalid argument supplied for foreach() in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 36

অনলাইন জরিপ

২২ অক্টোবর ২০২৬ || ৭ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

আরও পড়ুন


Warning: Invalid argument supplied for foreach() in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 761

সর্বশেষ:


Warning: mysqli::__construct(): (HY000/1226): User 'u483705982_siraj_bangla' has exceeded the 'max_user_connections' resource (current value: 1) in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/common/include/breaking_news.php on line 8
Connection Failed - User 'u483705982_siraj_bangla' has exceeded the 'max_user_connections' resource (current value: 1)