Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.105): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের জরিমানা

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের জরিমানা

সিরাজগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাবের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ সদর উপজেলা, উল্লাপাড়া ও সদর থানা এলাকায় সোমবার (১৫ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়া যায়।

এ সব অপরাধে মামা-ভাগ্নে হোটেলকে ২০ হাজার টাকা, রাকিব মেডিকেল হলকে ২০ হাজার টাকা, মুক্তা সুপার হোটেলকে ২০ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে ১০ হাজার টাকা, সোরহাব অয়েল মিলকে ২০ হাজার টাকা, ভাই ভাই অয়েল মিলকে ২০ হাজার টাকা, তালুকদার ফুডকে ৫ হাজার টাকা, ইলিয়াস অয়েল মিলকে ২০ হাজার টাকা, নীরব ফ্লাওয়ার মিলকে ২০ হাজার টাকা, মা রাইস মিলকে ১৫ হাজার টাকা, মা-বাবার দোয়া রাইস মিলকে ১৫ হাজার টাকা, যমুনা অয়েল মিলকে ৩০ হাজার টাকা, জনতা হোটেলকে ৪০ হাজার টাকাসহ ৩ লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

ভবিষ্যতে এ ধরনের অভিযান চলবে বলে র‌্যাব-১২ জানিয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৩ জুলাই ২০২৬ || ১৯ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: