সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উল্লাপাড়া মডেল থানা প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। সভায় জননিরাপত্তা, অপরাধ দমন এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থাপিত বাঁশকল (বাঁশের ব্যারিকেড ও চেকিং পয়েন্ট) পরিদর্শন করেন। এ সময় তিনি গরু চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় উদ্যোগের কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে বাঁশকল ডিউটিতে নিয়োজিত সদস্যদের দায়িত্ব পালন আরও কার্যকর ও নিরাপদ করতে তাদের মাঝে টর্চলাইট ও বাঁশি বিতরণ করেন পুলিশ সুপার।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উল্লাপাড়া মডেল থানার পুলিশ সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র: কালবেলা













