সংগৃহীত
সিরাজগঞ্জের সলঙ্গায় ৬৬ গ্রাম হেরোইনসহ ইসাহাক নামে এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার সকালে এসআরবি-১২ এর সিনিয়র সহকারী পরিচালক অপস্ অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২২ সেপ্টেম্বর দুপুরে সলঙ্গা থানার চড়িয়া কামারপাড়া গ্রামে এসআরবি-১২ সদর দপ্তরের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৬ গ্রাম হেরোইনসহ একজন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাজশাহীর গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ গ্রামের হাসিবুল ইসলামের ছেলে মো. ইসাহাক আলী (২২)। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।












