মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জে মরিচের বাম্পার ফলন

সিরাজগঞ্জে মরিচের বাম্পার ফলন

সিরাজগঞ্জে এবার মৌসুমি মরিচের বাম্পার ফলন হয়েছে। বাজারে মরিচের দাম ভালো থাকায় লাভের মুখ দেখছেন কৃষক। এতে এ অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ১ হাজার ৬২৫ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। অথচ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১২ হেক্টর বেশি জমিতে মরিচ চাষ করেন কৃষক। বন্যার পর দফায় দফায় বৃষ্টি হওয়ায় মরিচ চাষ কিছুটা বিলম্বিত হয়।

যমুনা নদীর তীরবর্তী বেলকুচি, কাজীপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে মৌসুমি মরিচের চাষ বেশি হয়েছে। মরিচ চাষ বিলম্বিত হলেও আবহাওয়া অনুকূল থাকায় অল্প সময়ের মধ্যে রোপিত চারা বড় হয়েছে। অন্য বছরের মতো এবার মরিচের রোগবালাই হয়নি। স্থানীয় হাটবাজারে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু হানিফ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। সেই সঙ্গে বাজারে মরিচের দামও ভালো। এতে কৃষক লাভবান হয়েছেন। জেলার চরাঞ্চলের কৃষক বেশি মরিচ চাষ করে লাভ গুনছেন। আগামীতেও মরিচ চাষে কৃষকদের পরামর্শসহ বিভিন্ন সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা