Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.48): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

চুমুর দৃশ্য করতে ঠোঁটে স্কচটেপ মেরেছিলেন সালমান খান

চুমুর দৃশ্য করতে ঠোঁটে স্কচটেপ মেরেছিলেন সালমান খান

করোনায় বেশ বাজে সময় পার করছে ভারত। প্রতিদিন বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর হার। বন্ধ হয়ে গেছে বেশিরভাগ সিনেমা হল। এতো কিছুর মাঝেও বলিউড ভাইজান সালমান যেন নিজের প্রতিজ্ঞায় অটল।

আসন্ন ঈদুল ফিতরেই মুক্তি দিতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’।

সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের প্রতিভাবান অভিনেত্রী দিশা পাটানি। সম্প্রতি তিনি কথা বলেছেন সিনেমাটির আলোচিত-সমালোচিত সালমানের সঙ্গে একটি চুম্বন দৃশ্য নিয়ে।

বলিউডে এ পর্যন্ত কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি সালমানকে। তবে সম্প্রতি সিনেমাটির একটি গানে দিশার সঙ্গে তার চুম্বন দৃশ্যের দেখা মিললে এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা।

দিশা জানিয়েছেন মজার তথ্য। চুম্বন দৃশ্যে সত্যিকার অর্থে অভিনয় করেননি সালমান। দৃশ্যটির আগে নিজের মুখ স্কচটেপ দিয়ে বন্ধ করে নিয়েছিলেন তিনি।

তবে প্রথম কোনো অভিনেত্রী হিসেবে, চুম্বন দৃশ্যে সালমানের এত কাছাকাছি যাওয়ার ব্যাপারে দিশা বলেন, ‘আমরা সবাই অভিনয় করি। দিনশেষে চরিত্রের দাবি অনুযায়ী আমাদের অভিনয় করতে হয়। পরিচালকের নির্দেশ মতোই আমাদের কাজ করতে হয়। তবে সালমান আমাকে চুম্বন করেননি। তাই তার কিসিং নীতি ভাঙনের কোনো প্রশ্নই আসে না।

সিনেমাটি যদি সময় মতো মুক্তি পায় তাহলে আমরা সবাই অনেক খুশি। ইতিমধ্যে প্রায় এক বছর পিছিয়ে গেছে আমাদের এই সিনেমাটি।’

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

৩১ জুলাই ২০২৬ || ১৬ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: