Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.243): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’

ভিডিও গেম থেকে সিনেমা, বাংলাদেশেও আসছে ‘স্ট্রিট ফাইটার’

সংগৃহীত

ভিডিও গেম থেকে নির্মিত সিনেমা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’ এর উদাহরণ।

এরই ধারাবাহিকতায় এবার বড় পর্দায় আসছে ক্যাপকমের জনপ্রিয় হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট গেম ‘স্ট্রিট ফাইটার’। ১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক এই সিনেমা।

১৯৯৪ সালে কাইলি মিনোগ ও জঁ ক্লদ ভ্যান ড্যাম অভিনীত সংস্করণের পর নতুন এই সিনেমাটি দর্শকদের সামনে নতুনভাবে হাজির হবে। এতে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজি। সবুজ চামড়ার ‘ব্ল্যাঙ্কা’ চরিত্রে দেখা যাবে জেসন মোমোয়াকে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ব্যাড ট্রিপ’ ও ‘দ্য এরিক আন্দ্রে শো’ খ্যাত কিতাও সাকুরাই।

সাকুরাই বলেন, প্রচলিত ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের মতো নয়, নিজস্ব শৈলীতে কিছু করার স্বাধীনতা তাকে দেওয়া হয়েছিল।

‘স্ট্রিট ফাইটার’ সিনেমার একটি পোস্টার

স্ট্রিট ফাইটার মূলত জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা। এখানে কারাতে, কুংফু, বিভিন্ন ধরনের ফাইটিং স্টাইল, শক্তিশালী যোদ্ধাদের দ্বন্দ্ব এবং বিশ্বকে ঘিরে ষড়যন্ত্র সবমিলিয়ে তৈরি হয়েছে একটি রোমাঞ্চকর জগৎ। এই ফ্র্যাঞ্চাইজির উল্লেখযোগ্য দিক হলো, গেমের পরিচিত চরিত্রগুলোকে বড় পর্দায় জীবন্ত করে তোলা। বিশেষ করে জুঁ, চুন লি-এর মতো চরিত্রের ভক্তদের কাছে সিনেমাটি বেশ আকর্ষণীয়। তাই বড় পর্দায় সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন অনেকেই।

মুক্তির আগেই সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরির কয়েকটি কারণ রয়েছে। যেমন; গেমের ভক্তদের প্রত্যাশা: পরিচিত চরিত্র ও তাদের বিখ্যাত আক্রমণগুলো বড় পর্দায় দেখার আগ্রহ। তারকাদের উপস্থিতির বিষয়টাও উল্লেখযোগ্য। জেসন মোমোয়া, নোয়া সেন্টিনিও এবং রোমান রেইন্সের মতো পরিচিত মুখ রয়েছে এখানে। এ সিনেমার আরেকটি চমক হলো, ভারতের জনপ্রিয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালের উপস্থিতি। ‘স্ট্রিট ফাইটার’-এর বিখ্যাত চরিত্র ধালসিমের ভূমিকায় দেখা যাবে তাকে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ অক্টোবর ২০২৬ || ২৯ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: