Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.136): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

সন্তান জন্মের পর আবারো ভাইরাল রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ মুহূর্ত

সন্তান জন্মের পর আবারো ভাইরাল রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ মুহূর্ত

রাজ-শুভশ্রীর দম্পতি বরাবরই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভক্তদের তাদের নিয়ে জানার আগ্রহের কমতি নেই। সম্প্রতি আবারো ভাইরাল হলো রাজ-শুভশ্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি। 

রাজকে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছেন শুভশ্রী। আদর-সোহাগে মাখা দম্পতির ঘনিষ্ঠ মুহূর্তের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজ এবং শুভশ্রী দুজনেই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছেন।

ইউভানের জন্মের পর থেকে ছেলেকে বাদ দিয়ে শুভশ্রী বা রাজের কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় সেভাবে দেখা যায়নি বলাই যায়। বরং জন্মের পর থেকে ইউভানই চলে এসেছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তাকে দেখার জন্যই অপেক্ষা করে থাকেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা।

ছেলে খুবই ছোট। তার ওপরে করোনার সংক্রমণের ভয়। সব মিলিয়ে ইউভান ভূমিষ্ঠ হওয়ায় পরে হুল্লোড়প্রিয় শুভশ্রীকে বাড়ির বাইরে সেভাবে দেখা যায়নি। পূজায় বেরোলেও, গিয়েছিলেন দিদির বাড়ির পূজাতে। তবে রাজশ্রী যে সুখে ঘর করছেন, তার বহু প্রমাণ মিলেছে।

তবে ধীরে ধীরে বাইরে বেরোচ্ছে নতুন বাবা-মা। দিন কয়েক আগে প্রথমবার রাজ ঘরণীকে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় 'হ্যাংআউট' করতে দেখা গিয়েছিল। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেই শেয়ার করেন টলি অভিনেত্রী। শুভশ্রীর রূপে মুগ্ধ হন নেটিজেনরা। তবে সেদিন ছিল একেবারে গার্লস পার্টি। ফলে রাজকে দেখা যায়নি।

সপ্তাহ ঘুরেছে, ইউভান আর একটু বড় হয়েছে। এবারে বন্ধুর বিবাহবার্ষিকীতে মাতলেন টলিউডের এই সুপার পাওয়ার কাপল। বন্ধুদের সঙ্গে রাজশ্রীকে বৃহস্পতিবার সন্ধ্যায় জমিয়ে পার্টি করতে দেখা গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন শুভশ্রী।

শুক্রবার সন্ধ্যায় আরবানার ফ্ল্যাটেই নিজেদের কাটানো দুটি মুহূর্ত শেয়ার করেছেন শুভশ্রী। একই ছবি শেয়ার করেছেন রাজও। সেখানে আবার ধরা পরেছে তাদের সুখী দাম্পত্যের রসায়নের ছবি। যা দেখে খুশি রাজ এবং শুভশ্রীর অনুরাগীরা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

৩১ অক্টোবর ২০২৬ || ১৬ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: