Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.136): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

যুব এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক ফয়সাল

যুব এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক ফয়সাল

সংগৃহীত

আগামী ৫ নভেম্বর শুরু হবে যুব এশিয়া কাপের এবারের আসর। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানের মুখোমুখি হবে। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কা এবং ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে যুবা টাইগাররা।

গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ফাইনাল মাঠে গড়াবে ১৪ নভেম্বর।

যুব এশিয়া কাপে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য বেশ সমৃদ্ধ। ২০২৩ ও ২০২৪ সালে টানা দুই আসরে শিরোপা জিতেছিল যুবা টাইগাররা। পাকিস্তানের সাথে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী দল বাংলাদেশ। 

এশিয়া কাপের যুব আসরে সর্বোচ্চ আটবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশ দল চাইবে এবার পাকিস্তানকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন, আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসাইন, আল রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিউর রহমান, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।

সর্বশেষ

অনলাইন জরিপ

০১ নভেম্বর ২০২৬ || ১৭ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: