সংগৃহীত
তৈরি পোশাক খাতের লাখ লাখ শ্রমিকের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন স্কেল ও ভাতা নির্ধারণে আগামী রোববার থেকেই আনুষ্ঠানিকভাবে নতুন মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হচ্ছে।
শুক্রবার রাতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে জানান, নতুন মজুরি বাস্তবায়নের পাশাপাশি শিল্পাঞ্চলগুলোতে যেন অন্যায্যভাবে বাড়িভাড়া বাড়ানো না হয়, সে বিষয়েও সরকার কঠোর নজরদারি রাখবে।
বাড়িভাড়া নিয়ন্ত্রণ এবং নতুন মজুরি বোর্ড গঠন—এই দুই উদ্যোগ শ্রমিকদের বাস্তব জীবনযাত্রায় কতটা স্বস্তি আনতে পারবে?









