সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

নানা বাড়িতে বেড়াতে এসে কালবৈশাখীর ঝড়ে প্রাণ গেল শিশুর

নানা বাড়িতে বেড়াতে এসে কালবৈশাখীর ঝড়ে প্রাণ গেল শিশুর

সংগৃহীত

‎ঝালকাঠির নলছিটিতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে টিনশেড ঘর ধসে পড়ে চার বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত নাফিয়া আক্তার (৪) কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকার প্রবাসী মো. নয়ন মোল্লার মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, সে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

‎স্বজনরা জানান, বিকেলের দিকে হঠাৎ দমকা হাওয়া শুরু হলে নাফিয়ার নানা মো. নুর আলম ভূইয়া ঘরের চালের টিন মেরামতের জন্য ওপরে ওঠেন। এ সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে টিনশেড ঘরটি ভেঙে পড়ে যায়। এ সময়ে ঘরের ভেতরে থাকা নাফিয়া চাপা পড়ে গুরুতর আহত হয়।

‎স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ঝড়ের সময় ঘর ধসে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৪ মে ২০২৬ || ২১ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন