সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণ, প্রাণ গেল কিশোরীর

বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণ, প্রাণ গেল কিশোরীর

সংগৃহীত

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে শশী আক্তার (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) রাতে উপজেলার দুর্গা হাটা ইউনিয়নের সোলারতাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শশী আক্তার ওই এলাকার সবুজ প্রামাণিকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়িতে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল শশী আক্তার। এ সময় হঠাৎ মেশিনটি বিস্ফোরিত হলে ঘরে আগুন ধরে যায়। এ সময় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে শশী আক্তার ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৪ মে ২০২৬ || ২১ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন