সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামে পোশাকশ্রমিককে হত্যা, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামে পোশাকশ্রমিককে হত্যা, স্বামী গ্রেপ্তার

সংগৃহীত

চট্টগ্রামে এক নারী পোশাকশ্রমিককে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) দিবাগত রাতে ২ নম্বর মাইলের মাথা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্র মিত্রকে (২৯) গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ১ মে রাত সাড়ে ৯টার দিকে এই হত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত পপি তালুকদার (২২) চট্টগ্রাম ইপিজেডের ইয়ং ওয়ান গার্মেন্টসে কাজ করতেন। তার স্বামী উজ্জ্বল চন্দ্র মিত্র আগে চাকরি করলেও বর্তমানে বেকার ছিলেন। তিনি মাদক ও জুয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। নেশার টাকা নিয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন তিনি।

এজাহারে বলা হয়, গত ১ মে রাত সাড়ে ৯টার দিকে বাসায় নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উজ্জ্বল চন্দ্র মিত্র স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় এক চিকিৎসককে বাসায় আনা হলে তিনি পরীক্ষা করে বলেন, পপির হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। এরপরও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলে অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্বামীর বোন ও আত্মীয়রা স্থানীয় লোকজনের সহায়তায় পপিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শনিবার বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত পপি তালুকদারের বাবা। মামলায় গ্রেপ্তারকৃত স্বামীকে একমাত্র আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৪ মে ২০২৬ || ২১ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন