সংগৃহীত
সিলেটে পেস-স্পিন দুই বিভাগেই বাংলাদেশি ব্যাটারদের বেশ ভুগিয়েছে পাকিস্তান। ফলে স্বাগতিক বোলাররা উইকেট থেকে কেমন সুবিধা নিতে পারেন সেটি গতকাল প্রথম দিনের শেষ বিকেলে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। কেবর ৬ ওভার ব্যাট করে সফরকারীরা উইকেটশূন্য থেকে ২১ রান তোলে। আজ (রোববার) দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ। করেছেন জোড়া আঘাত।
দলীয় ২২ রানে প্রথম এবং এক রানের ব্যবধানে আরেক উইকেট হারিয়েছে পাকিস্তান। সকালের সেশন থেকেই সফরকারীদের চাপে রাখার লক্ষ্যে তাসকিন ও শরিফুল ইসলাম ব্যাটারের চাপে রেখে বল করছিলেন। ফলে উইকেট বেশ বেগ পেতে হয়নি তাদের। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাসকিন ফেরালেন আব্দুল্লাহ ফজলকে।
মিরপুর টেস্টে অভিষেক ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই ২৩ বছর বয়সী ওপেনারের ক্যাচের বামে ঝাঁপিয়ে তালুবন্দী করেছেন লিটন দাস। ব্যক্তিগত ৯ রানে ফজল ফিরলেন।
সূত্র: ঢাকা পোষ্ট












.webp)
.webp)
