মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সংস্কৃতি উপদেষ্টার শঙ্কা

ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সংস্কৃতি উপদেষ্টার শঙ্কা

সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় অসন্তোষ বিরাজ করছে বাংলাদেশের মানুষের মনে। ভারতের বিরুদ্ধে তৈরি হয়েছে বিষোদগার। গতকাল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল ভারত থেকে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানাতে বিসিবিকে নির্দেশনা দিয়েছেন। এবার এনিয়ে মুখ খুললেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি।

মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ‘ন্যাক্কারজনক’ অভিহিত করে তিনি বলেছেন, ‘আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন‍্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব‍্যথিত হয়েছেন।’ সম্প্রতি ভারতে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। এর সঙ্গে বাংলাদেশের খেলোয়াড় বিরোধিতার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা ফারুকির, ‘আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতে সংখ্যালঘু মানুষের উপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে। এই ঘটনাও একই মোটিভ দ্বারা প্রভাবিত কিনা সেটা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল খতিয়ে দেখবে।’ ভবিষ্যতে ভারতে বাংলাদেশের ক্রিকেট ও ফুটবল দলের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি, ‘ভবিষ্যতে আমাদের ক্রিকেট বা ফুটবল টিম সেখানে কতটা নিরাপদ এটাও দেখা হবে নিশ্চয়ই।’

গতকাল আসিফ নজরুল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করারও নির্দেশনা দিয়েছেন। এই ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অবগত করার কথা বললেন ফারুকি, ‘আপনারা যারা আমাকে উদ্দেশ‍্য করে বাংলাদেশে সব রকম প্লাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করতে বলছেন, তাদের প্রতি আমার বিনীত উত্তর- এটা আসলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিষয়। আমি আপনাদের এই উদ্বেগের বিষয় তথ‍্য উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা