সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতির অসাধারণ ছবি

বৃহস্পতির অসাধারণ ছবি

জ্যোতির্বিদেরা বৃহস্পতির একটি অসাধারণ নতুন চিত্র তৈরি করেছেন, যেখানে গ্রহটির উষ্ণ অঞ্চলও পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এসব উষ্ণ অঞ্চলের গ্যাস দানব মেঘের নীচে লুকিয়ে থাকে।

গবেষকেরা বলছেন, ছবিটি হাওয়াইয়ের জেমিনি নর্থ টেলিস্কোপে ইনফ্রারেডের মাধ‌্যমে ধরা হয়েছিল এবং এটি গ্রহটির পৃথিবী থেকে তৈরি অন্যতম তীক্ষ্ণ পর্যবেক্ষণের চিত্র। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়।

ছবির সর্বোচ্চ রেজুলেশন পেতে বিজ্ঞানীরা 'লাকি ইমেজিং' নামক একটি পদ্ধতি ব্যবহার করেন, যা পৃথিবীর অশান্ত পরিবেশের ব্লার ইফেক্টকে ছবি থেকে সরিয়ে দেয়। এ গবেষণার নেতৃত্বে ছিলেন বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

এই পদ্ধতিতে লক্ষ‌্যবস্তুর একাধিক এক্সপোজার নেওয়ার বিষয়টিথাকে। সেখান থেকে কোনো চিত্রের সেই অংশটি রাখা হয়, যেখানে ব্লার ইফেক্ট সবচেয়ে কম থাকে। এরপর সব পরিষ্কার 'লাকি শট' যখন একটি মোজাইকে রাখা হয়, তখন এমন এক স্পষ্ট রূপ প্রকাশ পায়, যা কেবল একক এক্সপোজারে সম্ভব নয়।

হাবল টেলিস্কোপের পরিচিত দৃশ্যমান আলো শনাক্তকরণের চেয়ে ইনফ্রারেড দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ‌্যের। এটি বৃহস্পতির বায়ুমণ্ডলের শীর্ষে ধোঁয়াশা এবং পাতলা মেঘের স্তর ছাড়িয়ে বিজ্ঞানীদের গ্রহের অভ্যন্তরীণ কর্মকান্ড গভীরভাবে তদন্ত করার সুযোগ করে দেয়।

গবেষকেরা গ্যাসীয় গ্রহটির আবহাওয়া ব্যবস্থা কীভাবে তৈরি এবং বছরের পর বছর ধরে বয়ে চলা বিশাল ঝড়ের উৎস কোথায়, তা বোঝার চেষ্টা করছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা