Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.125): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বোয়িং বিমান কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট; তিনি যা বললেন

বাংলাদেশের বোয়িং বিমান কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট; তিনি যা বললেন

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ বাংলাদেশ ও তুরস্কের বোয়িং কোম্পানির কাছ থেকে বিমান কেনার বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ট্রাম্প তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করেন।

বাংলাদেশ বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন বিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য জানান।

এদিকে, বুধবার বোয়িং ঘোষণা করেছে যে তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘টার্কিশ এয়ারলাইন্স’ ১০০টি বিমান কেনার পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার সুযোগ (অপশন) নিশ্চিত করেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বিমান বিক্রির এই ঘটনা দুটিকে বোয়িং এবং যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের জন্য একটি “বড় দিন” হিসেবে অভিহিত করেছেন।

পোস্টে ট্রাম্প বলেন, “বোয়িং এবং আমেরিকান উৎপাদন খাতের জন্য একটি বড় দিন! আজ তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে—যার সাথে আরও ৫০টি বিমান কেনার সুযোগও রয়েছে। হাওয়ার্ড লুটনিক এবং ডিপার্টমেন্ট অফ কমার্সের সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কয়েক হাজার কোটি ডলারের (tens of billions) বিক্রি ও বিপুল পরিমাণ মার্কিন রপ্তানি নিশ্চিত হয়েছে, যা সারা দেশে হাজার হাজার আমেরিকানের কর্মসংস্থানকে সহায়তা করছে। বাজার এখন সেই বিষয়টিই বুঝতে পারছে যা বোয়িং এবং আমি শুরু থেকেই জানতাম: যখন আপনি আমেরিকায় পণ্য তৈরি করেন, আমেরিকা থেকে রপ্তানি করেন এবং আমেরিকান কর্মীদের সহায়তা করেন, তখন আপনার কোম্পানি আরও শক্তিশালী হয়ে ওঠে। বোয়িং এবং এর অসাধারণ কর্মীদের অভিনন্দন! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।”

সূত্র: প্রথম আলো

সর্বশেষ

অনলাইন জরিপ

২৭ সেপ্টেম্বর ২০২৬ || ১১ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: