সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সংগৃহীত

সিরাজগঞ্জে মান সনদ না থাকায় ইটভাটা ও হাইওয়ে রেষ্টুরেন্টকে মামলা ও ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

গতকাল (২৮ ফেব্রুয়ারি) বুধবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইটভাটা ও প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বুধবার বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও অফিস প্রধান (সিএম) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উল্লাপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস (ইট) প্রস্তুত ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উল্লাপাড়ার তারুটিয়ার মেসার্স ভরসা ব্রিক্স (ইট ভাটা) কে ৫০ হাজার টাকা এবং সলঙ্গা থানার হরিণচড়া এলাকার নিউ ফুড ভিলেজ (ফার্মেন্টেড মিল্ক/দই) কে ১০ হাজার টাকা জরিমানা সহ মোট ২ টি মামলা দায়ের করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি আদালত প্রতিষ্ঠানসমুহকে আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেন। উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উল্লাপাড়া সহকারী কমিশনার ভূমি মোছাঃ খাদিজা খাতুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

এ সময় তিনি বলেন,জনস্বার্থে বিএসটিআই এর এ-ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা