Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.70): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামালকে দাফন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামালকে দাফন

সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাঈদা কামালকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে পুলিশ সদস্যরা এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সাঈদা কামালের বড় বোন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, সাঈদা কামালের মেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কবি সুফিয়া কামালের কনিষ্ঠ কন্যা সাঈদা কামাল গত রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি নিউমোনিয়া ও কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুর পর সাঈদা কামালের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। সেখান থেকে মঙ্গলবার সকালে তাঁর মরদেহ ধানমন্ডিতে নিজ বাড়ি ‘সাঁঝের মায়া’য় নেওয়া হয়। জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

১৯৫২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন সাঈদা কামাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ড্রয়িং ও পেইন্টিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বড় বোন সুলতানা কামালের সঙ্গে ভারতের ত্রিপুরায় মুক্তিযোদ্ধাদের জন্য গড়ে তোলা বাংলাদেশ ফিল্ড হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের সেবায় নিয়োজিত ছিলেন তিনি। এ অবদানের জন্য তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র লাভ করেন।

সাঈদা কামাল চিত্রশিল্পী ও শিক্ষক হিসেবে অবদান রেখেছেন। দেশে ও বিদেশে তাঁর একাধিক একক ও যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ অক্টোবর ২০২৬ || ৬ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: