বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোট গণভোট

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের ভোট গণভোট

সংগৃহীত

এক যুগেরও বেশি সময় পর আজ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে শহরের এস এস রোডস্থ চেম্বার ভবনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে নির্বিঘ্নে ভোট গ্রহণ চলেছে বিকেল ৫টা পর্যন্ত। কিছুক্ষণ বিরতির পর শুরু হয় ভোট গণনার কাজ। দীর্ঘদিন পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসায় জেলার ব্যবসায়ী ও সচেতন মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ১৮টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে চেম্বারের ভোটকেন্দ্র। বাইরে বসানো হয়েছে বড় আকারের স্ক্রিন।

১৯৮৪ সালে স্থাপিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সর্বশেষ ভোট হয়েছিল ২০১৩ সালে। এরপর গত এক যুগে পাঁচটি পরিচালনা পর্ষদের নেতৃত্ব নির্বাচিত হয় বিনা ভোটে। যোগ্য নেতৃত্ব না থাকায় সিরাজগঞ্জ বাণিজ্যিক এলাকা হলেও কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি এই সংগঠন।

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা