Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.251): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

খড় তুলতে গিয়ে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

খড় তুলতে গিয়ে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার মান্দুরা গ্রামের দাসপাড়ায় বাড়ির পাশে শুকনা খড় তুলতে গিয়ে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। 

বুধবার (৩ জুন) সন্ধ্যায় পৌঁনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামে এই ঘটনা ঘটে। রাতে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর। 

মৃত দুইজন হলেন, ওই এলাকার শৈলেন চন্দ্রের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

স্থানীয় ও নিহতদের পরিবার সূত্র জানা গেছে, সোহাগ ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যার আগ মুহূর্তে আকাশে মেঘ জমলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া খড় ও গাছের পাতা তুলে আনতে যান মা ও ছেলে। এসময় বজ্রপাতে গুরতর আহত হন তারা। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

ভরতখালী ইউনিয়ন পরিষদ সদস্য শাহিন আলম বলেন, ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন সোহাগ। ছুটিতে বাড়ি এসে মায়ের সঙ্গে খড় তুলতে গিয়ে বজ্রপাতে মা-ছেলে দুইজনেই মারা গেছেন।

‎সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, বজ্রপাতে মা ও মেয়ে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুসরে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৪ সেপ্টেম্বর ২০২৬ || ২০ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: