Warning: file_get_contents(http://ipwho.is/2600:1f28:365:80b0:2c73:81e6:548a:6a6d): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাঙ্গাসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মুনছুর আলী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ

অনলাইন জরিপ

১৪ জুলাই ২০২৬ || ৩০ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: