শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

কাজীপুরে ইয়াবাসহ তালিকাভুক্ত এক মাদক কারবারি আটক

কাজীপুরে ইয়াবাসহ তালিকাভুক্ত এক মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের কাজীপুরে ইয়াবাসহ দুদু মন্ডল (৪২) নামের তালিকাভুক্ত এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র। 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুদু মন্ডলের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করে কাজীপুর থানা পুলিশ। এসময় তার নিকট থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি কাজীপুরের তালিকাভুক্ত মাদক কারবারি ছিলেন।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, দুদু মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৪ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন