Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.213): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২ ছিনতাইকারী আটক

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২ ছিনতাইকারী আটক

সিরাজগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতির সময় ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।  সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ‌্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

গ্রেপ্তাররা হলেন— সদর উপজেলার দিয়ারধানগড়া গ্রামের আজগর আলী ছেলে সোহেল রানা (২৯), শাহজাহান আলীর ছেলে লাল চাঁদ (২৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে রোববার (২৪ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বগুড়া বাসস্ট‌্যান্ডের উত্তর পাশে ভূঁইয়া ডিপার্টমেন্টাল স্টোরের সামনে ছিনতাইয়ের প্রস্তুতির সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১ টিপ চাকু, ১টি খুর, নগদ ৯ হাজার ৬০০ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা আলামতসহ ছিনতাইকারীদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধনী-২০০৯) এর ৪/৫ ধারায় মামলার দায়ের হয়েছে।

এ ধরনের ছিনতাইকারী ও মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০১ জুলাই ২০২৬ || ১৬ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: