Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.125): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

সংগৃহীত

সোমবার (২৮ সেপ্টেম্বর) নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ঘর-আঙিনা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করে। তাই মশার প্রজননস্থল ধ্বংস করতে শুধু সিটি কর্পোরেশনের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। যেসব এলাকায় মশার ঘনত্ব বেশি, সেসব এলাকায় বিশেষ ক্রাশ প্রোগ্রামও পরিচালনা করা হচ্ছে।

মেয়র বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা একটি সম্মিলিত দায়িত্ব। চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীরা মাঠে কাজ করছেন। তবে নগরবাসীর সহযোগিতা ছাড়া এ কার্যক্রম পুরোপুরি সফল করা সম্ভব নয়। সবাইকে নিজ নিজ ঘর, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।

তিনি আরও বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, ঘর-আঙিনা পরিষ্কার রাখুন, জমে থাকা পানি অপসারণ করুন এবং ডেঙ্গু থেকে নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান। সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে চট্টগ্রামকে ডেঙ্গুমুক্ত রাখতে হবে।

সূত্র: কালবেলা

সর্বশেষ

অনলাইন জরিপ

২৯ সেপ্টেম্বর ২০২৬ || ১৩ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: