রোববার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

চৌহালীতে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ২৪ জেলেকে ১ বছরের কারাদণ্ড

চৌহালীতে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ২৪ জেলেকে ১ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ২৪ জেলেকে মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫(ক) ধারায় ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতভর এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন।

সাজা প্রাপ্ত আসামিরা হলেন উমারপুর ইউনিয়নের শৈলজানা গ্রামের মোঃ বাদশা (৪২), পিতা, মৃত রহম উদ্দিন। মোঃ আব্দুল মতিন (৫৫), পিতা মোঃ আজাহার আলী। মোঃ মাঈন উদ্দিন (৩০), পিতা আব্দুল লতিফ। দত্তকান্দি গ্রামের শাহাদাত হোসেন (৪০) পিতা মৃত জায়েদ আলী শেখ, মোঃ হাসান (২০) পিতা মৃত ফকির চান। মোঃ আলম (২৫) পিতা মৃত শহিদ আলী। মোঃ ছালাম (২৪), পিতা শাহাজাহান সেখ মোঃ রুবেল (২৮) পিতা মৃত হুরমুজ আলী। মোঃ লাল চান পিতা রায়হান মোঃ হাসান (২১) পিতা আঃ হামিদ। বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের মোঃ বাবুল মিয়া (৫০) পিতা মৃত নুরুজ্জামান।

মোঃ মোখলেছুুর রহমান (৪০) পিতা মৃত মধু শেখ। সোনামিয়া (৫০) পিতা মৃত আবু বক্কার মিয়া। মোঃ আলমগীর হোসেন (৩৬) পিতা হাহাম মোল্ল্যা। চরবিনানুই গ্রামের মোঃ ইসমাইল (২২) পিতা শহিদুল ইসলাম। মোঃ শাহ আলম (২০), আব্দুর করিম। মোঃ সাইদি (২২), পিতা মোঃ গাজী আয়নাল ঘুশুরিয়া গ্রামের নাছির (১৮), পিতা আঃ রহমান। হিজুলিয়া গ্রামের মোঃ ইসমাইল (২২) পিতা মোঃ সাত্তার। চৌবাড়ীয়া গ্রামের মোয়াজ্জেম আলী (৪২) পিতা আবুবক্কার, মোঃ সেরাজুল (৪০), পিতা রহম আলী। খাষপুখুরিয়া ইউনিয়নের খাষপুখুরিয়া গ্রামের মোঃ আমিরুল ইসলাম (২৮), পিতা মোঃ আবু হানিফ।

মোঃ আব্দুল মালেক (৫০) পিতা সোনা মিয়া। খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী জোতপাড়া গ্রামের মোঃ শফিকুল (৩০), পিতা আক্কাশ মোল্লা। । এ সময় ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ১০ কেজি মাছ খাষকাউলিয়া খারিজিয়া সিদ্দিকীয়া এতিম খানায় বিতরন করা হয়।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ ও ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা