Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.136): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে ত্রানের চাল ক্রয়ের দায়ে ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জে ত্রানের চাল ক্রয়ের দায়ে ব্যবসায়ীর জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার কলিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া হাট থেকে সোমবার (১০ আগস্ট) ত্রাণের ১৮ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয়রা। এ চাল ক্রয়ের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, কালিয়া হরিপুর ইউনিয়নে বন্যা কবলিতদের জন্য জেলা প্রশাসনের দেয়া জিআর’র চাল বিতরণ করা হচ্ছিল।

এ সময় স্থানীয়রা বনবাড়িয়া হাটখোলায় ত্রাণের ১৮ বস্তা চালসহ ৩ ব্যবসায়ীকে আটক করে ইউনিয়ন কার্যালয়ে নিয়ে আসে। খবর পেয়ে নির্বাহী মাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় আটককৃতরা জানান, তারা ত্রাণের চাল স্লিপধারীদের কাছ থেকে ক্রয় করেছে। এসময় উপকারীভোগীরা নিকট থেকে ত্রাণের চাল ক্রয় করার অভিযোগে চাল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, আবু বক্কর এবং নাঈমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত চাল বন্যাকবলিতদের মধ্যে বিতরণ করার নির্দেশনা দেয়া হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

৩০ অক্টোবর ২০২৬ || ১৫ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: