Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.28): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে ৩টি পিস্তলসহ যুবক আটক

সিরাজগঞ্জে ৩টি পিস্তলসহ যুবক আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ১৩টি গুলিসহ লিটন হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৮ মে) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরের সিএনজিস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক লিটন হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। সিরাজগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সিএনজিস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ৯ এমএম ও দুইটি ৭.৬২ এমএম পিস্তল, ছয়টি ম্যাগজিন এবং ১৩টি গুলিসহ লিটন হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার (৯ মে) তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৯ অক্টোবর ২০২৬ || ৪ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: