Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.40): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

সিরাজগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জে অসহায়-দুঃস্থদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গত বুধবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনকালে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের মতো এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান সিরাজগঞ্জে হতদরিদ্র মানুষের মাঝে ২ হাজার ৫০০ কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।বগুড়া অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৮ জুলাই ২০২৬ || ২৪ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: