শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

সিরাজগঞ্জের ধর্ষক কুষ্টিয়ায় আটক

সিরাজগঞ্জের ধর্ষক কুষ্টিয়ায় আটক

সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার ৪র্থ শ্রেণীর ছাত্রীকে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ মামলার আসামি সজীবকে (২৫) র‌্যাব-১২ এর একটি দল আটক করেছে। আটকের পর বুধবার (৬ মে) সকালে অভিযুক্ত সজীবকে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সজীব পৌর সদরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার বাসিন্দা ও মশিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল হাইয়ের ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল দুপুরে সজীব আম দেওয়ার কথা বলে চতুর্থ শ্রেণীর ৩ শিক্ষার্থীকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে সজীবের স্ত্রী ও বাড়ির লোকজন কেউ না থাকায় তাদের ঘরে নিয়ে প্রথমে হাত-পা বেধে ৩ শিশুকেই বিবস্ত্র করে বিছানায় যৌন নিপিড়ন করে। এরপর দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে (১২) জোরপূর্বক ধর্ষণ করে।

এরপর ধর্ষণের বিষয় ফাঁস না করতে শিশুদের ভয়ভীতি দেখায়। কিন্তু ওই শিশুরা বাড়ি ফিরে তাদের স্বজনদের সব বলে দেয়। এরপর ধর্ষকের বাবা ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে জোর চেষ্টা চালায়। এলাকার প্রধানবর্গ বিষয়টি নিয়ে শালিস বৈঠকের আয়োজন করে। এ শালিস চলার খবর জানতে পেরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকার প্রধানবর্গ ও লোকজন সটকে পড়ে। পরে পুলিশ ভুক্তভোগী ও তার পরিবারের সাথে কথা বলে বিষয়টি অবগত হয়ে ভুক্তভোগী শিশু, তার ২ সহপাঠী ও অভিভাবকদের থানায় নিয়ে যায়। এরপর ভুক্তভোগী শিক্ষার্থীর মা গত ২৬ এপ্রিল শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা  করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পৌর সদরের বাড়াবিল মহল্লার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি সজীবকে সিরাজগঞ্জ র‌্যার-১২ কুষ্টিয়া থেকে আটক করে। এরপর শাহজাদপুর থানায় হস্তান্তর করে। এদিন দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

সর্বশেষ

অনলাইন জরিপ

০৮ মে ২০২৬ || ২৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন