শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

জামালপুরে অটোরিকশা চালক জুয়েল হত্যা, ৪ আসামি গ্রেপ্তার

জামালপুরে অটোরিকশা চালক জুয়েল হত্যা, ৪ আসামি গ্রেপ্তার

সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলার অটোরিকশা চালক জুয়েল শেখ হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) শেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার (৮ মে) রাত দুইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বন্ধভাটপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. সাইদুল ইসলাম (৪৫), গরুচরণ দুধনই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. আসমত আলী (৩২), পূর্ব বাকাকুড়া এলাকার হায়দর আলীর ছেলে মো. খুরুম (২৫) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার কাজীরপাড়া এলাকার বাদশা শেখের ছেলে সুজন (২২)।

মামলা সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল ভোরে মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে জুয়েল শেখ (৩০) অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন ৭ এপ্রিল সকালে ইসলামপুর উপজেলার পশ্চিম শংকরপুর এলাকায় একটি ভুট্টাখেতে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসলামপুর থানায় একটি হত্যা মামলা করা হয়।

পুলিশ মামলাটি তদন্ত করে গত বৃহস্পতিবার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ওই চার আসামিকে গ্রেপ্তার করে। এসময় হত্যাকাণ্ডের পর লুট হওয়া নিহতের অটোরিকশাটি ঝিনাইগাতী উপজেলার পূর্ব বাকাকুড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জুয়েল শেখকে হত্যা করে তার অটোরিকশা ও মোবাইল ফোন লুট করেন এবং লাশ গুমের উদ্দেশ্যে ভুট্টাখেতে ফেলে দেন।

এ বিষয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৮ মে ২০২৬ || ২৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন