শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

মুন্সীগঞ্জে চার ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে চার ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় পরিবেশ আইন অমান্য করার অভিযোগে চারটি ইটভাটাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল পাঁচটার দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে কুচিয়ামোড়া গ্রামের নাসির ব্রিকসকে ৩ লাখ টাকা, মামুন ব্রিকসকে ১ লাখ টাকা, হামিদ ব্রিকসকে ১ লাখ টাকা এবং বাংলাদেশ কদমতলী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আইন বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৮ মে ২০২৬ || ২৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন