সংগৃহীত
সিরাজগঞ্জের সলঙ্গায় আন্তঃজেলা ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, চোরাই মালামাল ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ হয়।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন।