সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার ১১তলার ছাদ থেকে পড়ে মো. আল-মোকাব্বর ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০২ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিায় পুলিশ।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাজিব হোসেন জানান, আমরা খবর পেয়ে দুপুর সাড়ে বারোটার দিকে ধানমন্ডির ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাসার ১ এ ও ১ বি ফ্ল্যাটের মাঝখানের ফাঁকা জায়গার কংক্রিটের উপর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, আমরা নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি, আল-মোকাব্বর ১১তালা ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আমরা জানতে পারি নিহত যুবক তার বাবার একটি স্কুল ছিল সেটি দেখাশোনা করত ওই যুবক।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৪ মে ২০২৬ || ২১ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন