সংগৃহীত
রোববার (১ মার্চ ) সকাল সাড়ে ১০টায় সিটি ব্যাংকের অর্থায়নে ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) এর সহযোগিতায় জ্যাপাইগো বাংলাদেশ শহরের কালীবাড়ি কড়িতলা রোডে কমলাফুল ফার্মেসিতে এ কর্মশালা আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জ্যাপাইগো বাংলাদেশের প্রজেক্ট স্পেশালিস্ট আফজাল হোসেন,সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ জাহিদুল হক এবং বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব।
বক্তারা বলেন, এ কর্মশালায় প্রায় ১৬০ জন নারী ও কিশোরী অংশগ্রহণ করেন। তারা পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, নিরাপদ গর্ভপাত, যৌনবাহিত রোগ, জরায়ু ক্যান্সার, ফিস্টুলা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য ও সচেতনতা লাভ করেন।তারা আরও জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের কাছে সঠিক তথ্য ও পরামর্শ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। অংশগ্রহণকারীদের পাশাপাশি তাদের পরিবার ও পরিচিতদেরও যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য কমলাফুল ফার্মেসিতে আসার আহ্বান জানানো হয়। সেখানে সেবা গ্রহণকারীদের প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্য প্রদান ও উপযুক্ত প্রতিষ্ঠানে রেফারাল সেবা নিশ্চিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেমিস্টস এন্ড ড্রাগিস্টস জেলা শাখার গৌর চন্দ্র ঘোষ,সহ সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি কার্তিক চন্দ্র বর্মণ কার্যকরী সদস্য মো: রাফি ও মো: রিপন প্রমুখ।
উল্লেখ্য,কর্মশালায় সিটি ব্যাংকের প্রতিনিধি,সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য,বিসিডিএস প্রতিনিধি, ফার্মাসিস্ট,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী ফার্মেসি সহযোগীরা উপস্থিত ছিলেন। এ ধরনের সচেতনতামূলক আয়োজন নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।











